দর্শনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান; ইয়াবা ও গাঁজা উদ্ধার

আপলোড তারিখঃ 2024-03-04 ইং
দর্শনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান; ইয়াবা ও গাঁজা উদ্ধার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দর্শনায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিযন্ত্রণ অধিদপ্তর। গতকাল সোমবার বিকেলে দর্শনা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তাদের আটক করা হয়। পরে আটকৃতদের ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সাইফ ও নাঈমা জাহান সুমাইয়া। সাজাপ্রাপ্তরা হলেন, দর্শনা থানার ঈশ্চরচন্দ্রপুর গ্রামের জিয়াউলের ছেলে আল আমিন (১৯), একই এলাকার আব্দুল হালিম শাহর ছেলে জাহিদ হাসান (২১) ও আজিমপুর মসজিদ পাড়ার আশরাফুজ্জামানের ছেলে মেহেদী হাসান (২৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বেলা ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সাইফের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খোন ও উপ পরিদর্শক সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঈশ্চরচন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে আল আমিন ও জাহিদ হাসানকে আটক করে। এসময় তাদের নিকট থেকে দুই পিস করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। পরে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সাইফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দু’জনকেই ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করেন।

অপরদিকে, গতকাল বেলা ৫টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খোন ও উপপরিদর্শক সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঈশ্চরচন্দ্রপুর গ্রামের কবরস্থানের সামনে অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ মেহেদী হাসানকে আটক করে। আটক মেহেদী হাসানকেও ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ’ টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)