চুয়াডাঙ্গায় নকল নারিকেল তেলের গোডাউনে ভোক্তার অভিযান

আপলোড তারিখঃ 2024-03-04 ইং
চুয়াডাঙ্গায় নকল নারিকেল তেলের গোডাউনে ভোক্তার অভিযান ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় বিভিন্ন কোম্পানির হুবহু নকল পণ্য সরবরাহ করার অপরাধে এক ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা পৌর শহরের শ্যাকড়াতলা মোড়ে অভিযান চালিয়ে তাকে জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

``

সজল আহমেদ জানান, চুয়াডাঙ্গা সদরের নীলমণিগঞ্জ বাজারে নকল প্যারাসুট, জনসন ও কুমারিকা তেলসহ বিভিন্ন নকল ভেজাল পণ্য দোকানে সাপ্লাই দেওয়া হচ্ছে বলে জানতে পারেন। খবর পেয়ে দ্রুত সময়য়ের মধ্যে সেখানে অভিযান চালানো হয়। এসময় নকল ও ভেজাল বিভিন্ন পণ্যসহ একজনকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে পৌর এলাকার শেকড়াতলা মোড়ে এসকল নকল পণ্যের ডিলার জানিফ হাসানের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে জিজ্ঞাসাবাদের সময় নকল ও ভেজাল পণ্য বিক্রয়ের কথা স্বীকার করেন জানিফ।

তিনি আরও জানানম এসময় নকল ও ভেজাল বিভিন্ন পণ্য সরবরাহের অপরাধে ডিলার জানিফ হাসানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারায় ৩০ হাজার জরিমানা করা হয়। পরে জব্দকৃত নকল ভেজাল প্যারাসুট তেল, জনসন ও কুমারিকা তেলসহ অন্যান্য নকল পণ্য জনসম্মুখে নষ্ট করা হয়। অভিযানে সহযোগিতা করেন চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)