চুয়াডাঙ্গা স্বেচ্ছাসেবক লীগের খাবার বিতরণ, কেক কাটা ও দোয়া 

আপলোড তারিখঃ 2024-03-02 ইং
চুয়াডাঙ্গা স্বেচ্ছাসেবক লীগের খাবার বিতরণ, কেক কাটা ও দোয়া  ছবির ক্যাপশন:

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর জন্মদিন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে অসহায় দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা শহরের পুরাতন গোরস্থান জামে মসজিদে এ কর্মসূচী পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, জেলা কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নেফাউর রহমান ডেভিড, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হালিম ভুলন, সাধারণ সম্পাপদক সেক সামি তাপু, ৪ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সেলিম উদ্দিন পিন্টু, ৫ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগস ভাপতি তাওরাত হোসেন, ৫ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মারুফ হোসেন, ১ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেক শাওন প্রমুখ।

এর আগে একেএম আফজালুর রহমান বাবুর মঙ্গল কামনা ও ঢাকা বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহতের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর জন্মদিন উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)