ভাষা দিবসে এতিম শিশুদের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করলেন দিলীপ কুমার

আপলোড তারিখঃ 2024-02-22 ইং
ভাষা দিবসে এতিম শিশুদের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করলেন দিলীপ কুমার ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:
২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চুয়াডাঙ্গা শিশু পরিবারের এতিম বাচ্চাদের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা। গতকাল বুধবার সন্ধ্যায় শিশু পরিবারে এই খাবার পৌঁছে দেওয়া হয়। এসময় এতিম বাচ্চারা উন্নতমানের খাবার পেয়ে অত্যন্ত খুশি হয়ে দিলীপ কুমারের ধন্যবাদ জানায়।

দিলীপ কুমার আগরওয়ালা বলেন, এতিম শিশুরা তো আমাদেরই সন্তান। আমি যখনই চুয়াডাঙ্গায় আসি বা বিশেষ কোনো দিন তাদের সাথে আমি সময় কাটাই এবং এই এতিম বাচ্চাদের সাথে আনন্দ ভাগাভাগি করি। এছাড়া বিভিন্ন সময়ে এই এতিমদের সুবিধা-অসুবিধায় আমাকে পাশে পেয়েছে ভবিষ্যতেও পাবে।

উল্লেখ্য, দিলীপ কুমার আগরওয়ালা ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেন। এই কর্মসূচির অংশ হিসেবে এতিম বাচ্চাদের মধ্যে এই উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)