চুয়াডাঙ্গায় কেমিস্টস্ সমাবেশ ও সাধারণ সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2024-02-18 ইং
চুয়াডাঙ্গায় কেমিস্টস্ সমাবেশ ও সাধারণ সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির কেমিস্টস্ সমাবেশ ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের ক্যাম্পাসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আবু সায়েদুজ্জামান বাবুর সভাপতিত্বে সমাবেশ ও সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এটা ভাষার মাস। বাঙালি জাতির যা কিছু অর্জন, যা কিছু গৌরবের, কোনো কিছুই রক্ত ছাড়া হয়নি। এটি সকলেই জানেন। ভাষার মাসে সকল শহীদদের স্মরণ করবো। ফার্মেসি মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা রাগ করবেন না। অনেকেই অধিক দামে বিক্রি করেন। এটি করবেন না। কাউকে ঠকাবেন না। এগুলো থেকে বিরত থাকবেন। আমাদের দেশে ওষুধ ছাড়ে বিক্রি করে না। কিন্তু বাইরের দেশে ছাড় দেওয়া হয়।

``

তিনি আরও বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করবেন না। এতে রোগ কমার পরিবর্তে বেশি হবে। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি না করে ফেলে দেন, কোম্পানিকে ফেরত দেন। লোকের সেবা করতে যেয়ে অসেবা করে ফেলবেন না। আপনাদের এই সংগঠন আরও গতিময় ও শক্তিশালী হোক। মানুষের কল্যাণে কাজ করুক। বাংলাদেশের মার্কেটে এক্সপোর্ট কোয়ালিটির ওষুধ বিক্রি হয় না। আমি সঠিক পয়সা দেবো, সঠিক মাল বুঝে নেবো। ওষুধের বিষয়ে আমরা অন্ধকারে আছি।

সভায় প্রধান বক্তার বক্তব্য দেন বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পরিচালক বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম টুকু। সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক সুকর্ণ আহমেদ প্রমুখ। সভায় স্মরণিকা ও বিগত দিনের আয়-ব্যয় পাঠ করেন বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান।

``

সভায় শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, দৈনিক পশ্চিমাঞ্চলের সম্পাদক ও প্রকাশক আজাদ মালিতা, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক অ্যাড. তালিম হোসেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মাহবুব আলম জোয়ার্দ্দার রিংকু, বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি আকবর আলী আকু, জীবননগর উপজেলা শাখার সভাপতি কাজী বদরুদ্দোজা, দর্শনা থানা শাখার সভাপতি তরিকুল ইসলাম জুয়েল।

``

এদিকে, সভার শুরুতে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ ও ক্রেস্ট প্রদান করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, দৈনিক প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনিসহ চুয়াডাঙ্গা কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইতহ, কুষ্টিয়া জেলার ব্যবসায়ী ও চুয়াডাঙ্গা জেলার সকল ফার্মেসী মালিকবৃন্দ।

সাধারণ সভায় কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আবু সায়েদুজ্জামান বাবু অসুস্থতার কারণে সভাপতির দ্বায়িত্ব থেকে অব্যাহতি নেন। এসময় তিনি ১৭ সদস্যের একটি নতুন কমিটি অনুমোদনের জন্য সদস্যদের নাম পেশ করেন। নতুন কমিটিতে যাদের নাম পেশ করা হয়েছে তারা হলেন, সভাপতি মাসুদুর রহমান, সিনিয়র সহসভাপতি আবু সাদিকুজ্জামান রঞ্জু, সহসভাপতি কাজী বদরুদ্দোজা ও আববর আলী আকু, কার্যকারী সদস্য আবু সাহেদুজ্জামান, মকবুল হোসেন, আ.স.ম দুদু ইসলাম, হাফিজুল হক লাভলু, ফজলুল হক, আশাদুল আলম শাহীন, বকুল হোসেন, মতিউর রহমান, সহিদুল ইসলাম, তরিকুল ইসলাম জুয়েল, এ.এইচ.এম,এম কামাল তুহিন, আব্দুল বারী ও আল-ইমরান। কেন্দ্রের অনুমতি পেলে এ কমিটিই দায়িত্ব পালন করবে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)