ওয়ার্কসপ মালিকসহ ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আপলোড তারিখঃ 2017-08-29 ইং
ওয়ার্কসপ মালিকসহ ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার কালিদাসপুরে অবৈধ মোটরযান তৈরি ও বিক্রয়ের দায়ে আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা কালিদাসপুর দক্ষিণপাড়াস্থ সুমন ইঞ্জিনিয়ারিং ও লেদ মেশিনের ঘরে অবৈধ মোটরযান তৈরি ও বিক্রয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জানা যায়, গতকাল আলমডাঙ্গা পৌরসভা সংলগ্ন কালিদাসপুর ইউনিয়নের দক্ষিণপাড়াস্থ সুমন ইঞ্জিনিয়ারিং ও লেদ মেশিনে চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জসীম উদ্দীন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফকরুল ইসলাম ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পাপিয়া আক্তার আকষ্মিকভাবে দোকানে অভিযান চালান। এসময় সুমন ইঞ্জিনিয়ারিং হাউজে অবৈধ লাটাহাম্বার তৈরির কাজ চলছিল। এসময় কারখানার মালিক কালিদাসপুর দক্ষিণপাড়া গ্রামের কোরবান আলীর ছেলে সুমন, মিস্ত্রি রিপন আলীর ছেলে রফিকুল ইসলাম, লুৎফর রহমানের ছেলে আমিন, আরশেদ আলীর ছেলে আরিফুলকে জিজ্ঞাসাবাদ করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট। তাদের কোন কাগজপত্র না থাকায় মোটরযান অধ্যাদেশ আইন ১৯৮৩/৫১৩৭ ধারা মোতাবেক ৪ জনকে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করে এবং দোকানে থাকা ১২ ফিট লম্বা একটি লেড মেশিন, ৩টি ক্লাস বক্সসহ ভাংড়ি, কাটার মেশিন ১টি, পুরাতন বইয়ের স্তুপ, ৮ ফিট লম্বা একটি লেদ মেশিন, ২টি টুল্স, আলমারি, ২টি লাটাহাম্বারের ফ্রেম, ২টি ওয়েল্ড্রিং মেশিন, ১টি ইলেক্ট্রিক মেশিন, ১টি ব্রান্ডিং মোটর, ২টি লাটাহাম্বার গাড়িসহ অন্যান্য ভাংড়ি যন্ত্রপাতি জব্দ করা হয়। দোকানে সিলগালা করে দেয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)