চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ও মাখালডাঙ্গা ইউপি নির্বাচন: জমাকৃত সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আপলোড তারিখঃ 2024-02-16 ইং
চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ও মাখালডাঙ্গা ইউপি নির্বাচন: জমাকৃত সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ও মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৩ জন চেয়ারম্যান প্রার্থীসহ জমা দেওয়া সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন শংকরচন্দ্র ও মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন অফিসার রাহুল রায়। দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৩ জন চেয়ারম্যান পদে, ৯৪ জন সাধারণ সদস্য ও ৩৬ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৫১ জন ও সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ২০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সকলের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসারের দপ্তর। চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরশাদ উদ্দীন আহমেদ (চন্দন), ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আশাবুল হক, বিশ্বজিত সাহা, আব্দুর রাজ্জাক ও মোহা. ওসমান গনি।

নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বৈধ প্রার্থীরা হলেন, জহুরুল ইসলাম, আনারুল ইসলাম, ইবাদত আলী ও আবু বক্কর সিদ্দিক। ২ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বৈধ প্রার্থীরা হলেন, সোহাগ, সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন, মিজানুর রহমান ও নূর আলম। ৩ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বৈধ প্রার্থীরা হলেন, মকবুল হোসেন, আশরাফুল হক, সুজন আলী, শামিম রেজা, মুকুল চাঁদ, সাবিদ হোসেন টুটুল, অলিল হোসেন ও মুক্তার আলী। ৪ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বৈধ প্রার্থীরা হলেন, মতিয়ার রহমান, রোকনুজ্জামান, মহিদুল ইসলাম, জুয়েল রানা, আনোয়ার হোসেন, তহিদুল ইসলাম, লাল্টু মিয়া ও রাকিব আহম্মেদ সন্টু। ৫ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বৈধ প্রার্থীরা হলেন, সাইদুর রহমান, আব্দুল কাদের বিশ্বাস, মিজানুর রহমান ও নজিবুল ইসলাম সাগর। ৬ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বৈধ প্রার্থীরা হলেন, মেহবুব পারভেজ, নুরুল ইসলাম, মতিয়ার রহমান ও আরিফুল ইসলাম। ৭ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বৈধ প্রার্থীরা হলেন, বসির আহমেমদ, মিজানুর রহমান, নাসির উদ্দীন ও আখের আলী। ৮ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বৈধ প্রার্থীরা হলেন, রবিউল হক. আসলাম উদ্দীন, বিল্লাল হোসেন, জিল্লুর রহমান আলা উদ্দীন। ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বৈধ প্রার্থীরা হলেন, মামুন অর রশিদ, খাদেমুল বাসার, সেলিম রেজা, মহাবুল হোসেন, বরকত মণ্ডল, লিপ্টন মিয়া, জামাল উদ্দীন, বাদশা মুফতি ও বাচ্চু মিয়া।

১,২ ও ৩ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে বৈধ প্রার্থীরা হলেন, বেগম খাতুন, রুমি আক্তার, মমতাজ খাতুন, আল্পনা খাতুন, আসমা বেগম, নাছিমা খাতুন, শিউলি খাতুন ও আলেয়া বেগম। ৪,৫,৬ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে বৈধ প্রার্থীরা হলেন, জাহানারা খাতুন, নাছিমা বেগম, রোমেলা খাতুন ও বিউটি খাতুন। ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে বৈধ প্রার্থীরা হলেন, লাখি খাতুন, আকলিমা খাতুন, নাজমা খাতুন, আসান্নুর বেগম, রোজিনা পারভীন, সাথী আক্তার, খালেদা ফেরদৌস ও সারমিন নাহার।

শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন, শংকচন্দ্র ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, মহিউল আলম, সিকদার রাকিব হাসান, শফিকুল ইসলাম, বখতিয়ার হোসেন, কাজী আমিরুল ইসলাম, জিসান মিয়া ও নিলুয়ার হোসেন।

১ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বৈধ প্রার্থীরা হলেন, সুমন আলী, দুলু মিয়া, শওকত আলী, মাসুদ ইকবাল ও মাসুদুর রহমান। ২ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বৈধ প্রার্থীরা হলেন, ছামাদ আলী, সোহানুর রহমান, মাফুজুর রহমান, নুর মোহম্মদ, আব্দুল্লাহ ও জাফর উল্লাহ শারাফাত। ৩ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বৈধ প্রার্থীরা হলেন, কামরুল হাসান, আবুল কালাম আজাদ, তুরাপ আলী, রফিকুল ইসলাম ও জাফর ইকবাল। ৪ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য বৈধ প্রার্থীরা হলেন, আশাদুল হক, জামাল হোসেন, সুবারেক মণ্ডল, মহির উদ্দিন মণ্ডল, ইসমান গনি ও মেহের উদ্দীন। ৫ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বৈধ প্রার্থীরা হলেন, আফীল উদ্দীন ও মাসুদুর রহমান। ৬ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বৈধ প্রার্থীরা হলেন, টোকন উদ্দীন, মনোয়ার হোসেন ও নাসির উদ্দীন। ৭ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বৈধ প্রার্থীরা হলেন, মানোয়ার হোসেন, সুজন মিয়া, ডালু মালিতা ও মুরাদ আলী। ৮ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বৈধ প্রার্থীরা হলেন, সমসের আলী, রায়হান উদ্দীন, ইমরান হোসেন, বিল্লাল হোসেন, শাকের আলী, রাসেল আহম্মেদ, সারজাদুল ইসলাম ও রাজু আহমেদ। ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বৈধ প্রার্থীরা হলেন, ছানোয়ার হোসেন, কাজল, শহিদুল ইসলাম ও আশাদুল ইসলাম।

১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে বৈধ প্রার্থীরা হলেন, সুর্বনা শোভা, গুলশানারা খাতুন, রোকসানা খাতুন ও ডলি খাতুন। ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে বৈধ প্রার্থীরা হলেন, রিক্তা খাতুন, জাহানারা খাতুন, ময়না খাতুন, শাহানাজ খাতুন, সুফিয়া খাতুন ও সালেহা খাতুন। ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে বৈধ প্রার্থীরা হলেন, পারুলা খাতুন, হামিদা, ছাহেরা বেগম, সুন্দরী খাতুন, সেলিনা বেগম ও শামিমা খাতুন। ঘোষিত তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি ১৯ ও ২০ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি আর ভোট গ্রহণ ৯ মার্চ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)