বিএমএ চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত সম্পাদক ডা. আতাউর ও প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসানকে ফুলেল শুভেচ্ছা

আপলোড তারিখঃ 2024-02-13 ইং
বিএমএ চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত সম্পাদক ডা. আতাউর ও প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসানকে ফুলেল শুভেচ্ছা ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ায় ডা. আতাউর রহমানকে ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় রাজিব হাসান কচিকে চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের অফিস কক্ষে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরসহ দলীয় নেতারা তাঁদের এ শুভেচ্ছা জানান।

জানা গেছে, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক ডা. আব্দুল লতিফ মারা যাওয়ায় পদটি শূন্য হয়। বিএমএ চুয়াডাঙ্গা শাখার ১০ ফেব্রুয়ারি সভায় সিদ্ধান্ত অনুযায়ী কার্যকরী পরিষদের নির্বাচন না হওয়া পর্যন্ত এই শাখার যুগ্ম সম্পাদক ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আতাউর রহমানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। বিএমএ চুয়াডাঙ্গা শাখার সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করেন।

চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক জিএস রাশেদুজ্জামান বাকি, যুবলীগ নেতা নরুজ্জামান টুটুল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চুয়াডাঙ্গার শাবুদ্দিন রুবেল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)