ছবির ক্যাপশন:
দামুড়হুদার নিমতলা গ্রামের আখক্ষেতে বিজিবির অভিযান
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার নিমতলা গ্রামের আখক্ষেত থেকে ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী সামাদুল হককে আটক করেছে বিজিবি। এসময় তার কছে থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সোমবার দুপুর আনুমানিক দেড়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুল হালিম হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার নিমতলা গ্রামের নিমতলা আখক্ষেত নামক স্থান হতে রাঙ্গিয়ারপোতা গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে সামাদুল হককে (৩০) আটক করেন। এসময় তার কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিলসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করা হয়েছে। নায়েব সুবেদার আব্দুল হালিম বাদী হয়ে সামাদুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
