এসিআই মটরস্ ইয়ামাহার ‘ফ্যামিলি ডে’ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-02-10 ইং
এসিআই মটরস্ ইয়ামাহার ‘ফ্যামিলি ডে’ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় নানা আয়োজনে এসিআই মটরস্ ইয়ামাহা’র ‘ফ্যামিলি ডে’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী চুয়াডাঙ্গা বিএডিসি ফার্মে মনোরম পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফ্যামিলি ডে অনুষ্ঠানে চুয়াডাঙ্গার দিপু এন্টারপ্রাইজ ও জীবননগরে দিশা এন্টারপ্রাইজের কর্মকর্তা-কর্মচারী ও এসিআই ইয়ামাহা মোটরসাইকেলের গ্রাহকরা পরিবার নিয়ে অংশগ্রহণ করেন। দিনব্যাপী এসব আয়োজনের মধ্যে ছিল পরিবারের মহিলা সদস্যদের বালিশ খেলা, ইয়ামাহা মোটরসাইকেল চালকদের স্লো রেস, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এছাড়াও বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। দুপুরের মধ্যহ্নভোজের পর এসব প্রতিযোগিতা ও লটারিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

``

অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান মেসার্স দিপু এন্টারপ্রাইজের চেয়ারম্যান ডাঃ শামসুর রশিদ দিপু ও এসিআই মটরসের রিজোনাল সেল্স ম্যানেজার তানভীর সজীব। দিপু এন্টারপ্রাইজের ম্যানেজার আল মাহমুদ হাসানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আলুকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি সরদার আল-আমিন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান চাঁদসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মী, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও চুয়াডাঙ্গা ওআইসি সদস্যরা উপস্থিত ছিলেন। পরে দিপু এন্টারপ্রাইজের পক্ষ থেকে একজন অসহায় ব্যক্তির মাঝে একটি অটো ভ্যান উপহার দেয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)