আলমডাঙ্গায় চেক ডিজঅনার মামলায় আ.লীগ সভাপতি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2024-02-06 ইং
আলমডাঙ্গায় চেক ডিজঅনার মামলায় আ.লীগ সভাপতি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় চেক ডিজঅনার মামলার ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি হাফিজুর রহমান বাবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে সাব-রেজিস্ট্রি অফিস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাবলু উপজেলার খাদিমপুর গ্রামের মৃত আনিসুজ্জামান জোয়ার্দ্দারের ছেলে। তিনি খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক।

জানা গেছে, বাবলু বেশ কয়েক বছর আগে গ্রামের এক ব্যক্তির কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে চেক প্রদান করেন। ওই ব্যক্তি ব্যাংকে গেলে ব্যাংক কর্তৃপক্ষ তার চেক ডিজঅনার করেন। এ ঘটনায় তিনি মামলা করেন। চেক ডিজঅনার মামলায় আদালত হাফিজুর রহমান বাবলুকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। আদালতের রায় ঘোষণার পর থেকেই হাফিজুর রহমান পলাতক ছিলেন।

হাফিজুর রহমান বাবলুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার (ওসি) শেখ গণি মিয়া। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাব-রেজিস্ট্রি অফিস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলেই সংশ্লিষ্ট মামলায় তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)