জীবননগরে নিম্নমানের পণ্য বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি

আপলোড তারিখঃ 2024-02-06 ইং
জীবননগরে নিম্নমানের পণ্য বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ছবির ক্যাপশন:

জীবননগর অফিস:
জীবননগরে মূল্য-তালিকা না থাকা, ক্ষতিকর রঙ মেশানো নিম্নমানের পণ্য বিক্রিসহ নানা অপরাধে তিন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বেলা দুইটার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলার সহকারী পরিচালক সজল আহম্মেদ ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

জানা গেছে, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে গতকাল বেলা দুইটার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলার সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে জীবননগর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় চ্যাংখালী রোডে মেসার্স মুক্তার স্টোরে মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ এবং মূল্যবিহীন পণ্য বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. আশিকুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৩৮ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আর মেসার্স ওহিদুল স্টোরের মালিক মো. মাহফুজুর রহমানকে ক্ষতিকর রঙ মেশানো নিম্নমানের চিপস ও মেয়াদ ও মূল্যবিহীন পণ্য বিক্রির অপরাধে একই আইনের ৩৭ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, এদিন মেসার্স সিরাজ হোটেলে অভিযান চালিয়ে ফ্রিজে বাসি গ্রিল ও কাচা মাছ-মাংসের সাথে অন্যান্য রেডি খাবার সংরক্ষণ করার প্রমাণ পাওয়া যায়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ ও তৈরিকৃত খাবার স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ না করার অপরাধে প্রতিষ্ঠানের ম্যানেজার শ্রী দুলাল ঘোষকে ৪৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলার সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এমন অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চুয়াডাঙ্গা জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. সহিদুল ইসলাম ও জীবননগর থানা পুলিশের একটি দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)