বড়বলদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লিয়াকত আলীর ইন্তেকাল

আপলোড তারিখঃ 2024-02-05 ইং
বড়বলদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লিয়াকত আলীর ইন্তেকাল ছবির ক্যাপশন:

প্রতিবেদক, কুড়ুলগাছি:

দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লিয়াকত আলী (৫৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল রোববার বেলা তিনটার দিকে ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লিয়াকত আলী কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুরপুর কল্লাপাড়ার মৃত এরশাদ শনির ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ হার্টের সমস্যায় ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। তার মরদেহ বাড়িতে পৌঁছালে আজ সোমবার সকালে জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)