দামুড়হুদার সুবুলপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, মেয়ের পরিবারের দাবি হত্যা

আপলোড তারিখঃ 2024-02-03 ইং
দামুড়হুদার সুবুলপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, মেয়ের পরিবারের দাবি হত্যা ছবির ক্যাপশন:

প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার সুবুলপুর গ্রাম থেকে চাঁদনি খাতুন ( ২১) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত তাঁর ঝুলন্ত লাশ লাশ দেখে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেয়।

আজ শনিবার দামুড়হুদা মডেল থানা-পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়। চাঁদনি খাতুন মেহেরপুর জেলার মোনাখালি গ্রামের বাবর আলির মেয়ে। চাঁদনির বাবার দাবি, তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে।
জানা গেছে, মেহেরপুরের মোনাখালি গ্রামের বাবর আলির মেয়ে চাঁদনি খাতুনের সাথে প্রায় তিন বছর আগে দামুড়হুদা উপজেলার সুবুলপুর গ্রামের মোবারকের ছেলে আলামিনের সাথে বিয়ে হয়। পরে তাদের একটি ছেলে সন্তান হয়। এই সন্তান হওয়ার পর থেকেই  স্বামী, শ্বশুর-শাশুড়ি সাথে মাঝে কলহের সৃষ্টি হয়।

বাবর আলি বলেন, 'আমার মেয়েকে এখানে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। জোর করেই মেয়ে তারা নিয়েছে। আর বিয়ের পর থেকে জামাই ও পরিবারের লোকজন পর সাথে ঝগড়া লেগেই থাকত ।আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। আমার মেয়েকে তারা হত্যা করেছে। এর সুষ্ঠু বিচার চাই।'

চাঁদনির শাশুড়ি মমতাজ বেগম বলেন, আমাদের সাথে বউমার কোনো ঝামেলা নাই। চাঁদনির একটু ওপর দৃষ্টি  ছিল। তার কারণেই গলাই দড়ি পারে। আমাদের কোনো দোষ নাই।'

চাঁদনির স্বামী আলামিন বলেন, আমি আলমডাঙ্গা উপজেলার উশলামপুর এস এস ব্রিকসে কাজ করি। একমাস পর পর বাড়ি আসি। আমি শুক্রবার সকালে কথা বলেছিলাম তখন বলল সবাই ভালো আছে। এর মধ্যে কি হলো আমি কিছুই জানি না। 

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ মহাবুবুর রহমান সত্য নিশ্চিত করে  বলেন,  এক গৃহবধূ আত্মহত্যা করেছে শুনার পর আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গায় সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।'

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)