চুয়াডাঙ্গায় ও ঝিনাইদহে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী

আপলোড তারিখঃ 2024-01-31 ইং
চুয়াডাঙ্গায় ও ঝিনাইদহে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং ৮ম বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার পুরস্কার বিতরণের মধ্যদিয়ে দুই দিনব্যাপী এ মেলা সমাপ্ত হয়।
চুয়াডাঙ্গা:
‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা।


সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সোহেল আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা ও সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আঈনাল হক। এসময় সদর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলায় মাধ্যমিক পর্যায়ে ১৫টি ও কলেজ পর্যায়ে চারটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলা অনুষ্ঠিত হয়। এবারে মাধ্যমিক পর্যায়ে সদর উপজেলার প্রথম স্থান অর্জন করে মাখালডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় ভিক্টোরিয়া সরকারি উচ্চবিদ্যালয় ও তৃতীয় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। কলেজ পর্যায়ে প্রথম হয়েছে চুয়াডাঙ্গা সরকারি কলেজ, দ্বিতীয় আদর্শ সরকারি মহিলা কলেজ ও তৃতীয় তেঁতুল শেখ কলেজ। কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছে আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয় ও বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের কারার তাসনিম প্রথম স্থান অর্জন করে।

``

জীবননগর:
জীবননগরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। গতকাল মঙ্গলবার দুপুরে জীবননগর উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মঞ্চে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়। তৃতীয় হয় শাহপুর মাধ্যমিক বিদ্যালয় আর চতুর্থ হয়েছে উথলী মাধ্যমিক বিদ্যালয়।
এছাড়া মেলায় স্টল মূল্যায়নে কলেজ পর্যায়ে সেরা হয়েছে জীবননগর ডিগ্রি কলেজ। বিদ্যালয় পর্যায়ে প্রথম হয়েছে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়। আর উপস্থিত বক্তৃতায় সেরা হয়েছে জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মো. সাইফুজামান শিমুল। গতকাল বেলা দুইটার দিকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান।

``

ঝিনাইদহ:
ঝিনাইদহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (৪৫তম বিজ্ঞান মেলা) এর সমাপনীতে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরের এ মেলার সমাপনী এবং পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। এসময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমি, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো. কামরুজ্জামানসহ সদর উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম সরোয়ার। মেলায় সদর উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)