জীবননগরে দুই রাইচ মিলের মালিককে জরিমানা

আপলোড তারিখঃ 2024-01-30 ইং
জীবননগরে দুই রাইচ মিলের মালিককে জরিমানা ছবির ক্যাপশন:

জীবননগর অফিস:
জীবননগরে অতিরিক্ত দামে চাল বিক্রি, ওজনে কম দেওয়া ও চালের ব্যান্ড নকল করার অপরাধে দুই চালের মিল মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ সেলিম অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
জানা গেছে, জীবননগর পৌর শহরের দত্তনগর রোডে মেসার্স এ এন জে এম অটো রাইস মিলে অভিযানে চালিয়ে যথাযথভাবে পণ্য বিক্রয় না করা ও চালের ব্রান্ড নকল করার প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. নাসির উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫০ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। আর জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের পিয়ারাতলায় অবস্থিত মেসার্স মা—বাবা এগ্রোফুড নামক প্রতিষ্ঠানে চাল ওজনে কম দেওয়া ও যথাযথভাবে চাল বিক্রয় না করার অপরাধে একই আইনের ৪৫ ও ৪৬ ধারায় প্রতিষ্ঠানের মালিক মো. শাজাহান আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ সেলিম বলেন, অতিরিক্ত দামে চাল বিক্রি, চালের ব্যান্ড নকল করা এবং ওজনে কম দেওয়ার অপরাধে জীবননগরে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সকল ব্যবসায়ীকে মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয়—বিক্রির ভাউচার সংরক্ষণ করা এবং অতিরিক্ত দাম নেওয়া থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ, জীবননগর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মো. আনিছুর রহমান এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)