দামুড়হুদার নাস্তিপুর থেকে ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি

আপলোড তারিখঃ 2017-08-26 ইং
দামুড়হুদার নাস্তিপুর থেকে ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার নাস্তিপুর থেকে ৮৪ বোতল ফেসসিডিল উদ্ধার করেছে বিজিবি। গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে নাস্তিপুর কবরস্থানের কাছ থেকে এ ফেনসিডিল উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মুহাম্মদ লুৎফুল কবীর স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাত আনুমানিক পৌনে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর কবরস্থান নামক স্থান হতে ৮৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৩৩ হাজার ৬০০ টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)