আলমডাঙ্গায় ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি

আপলোড তারিখঃ 2024-01-11 ইং
আলমডাঙ্গায় ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় তিন ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে পাঁচ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় সেখান থেকে মাটি কাটার যন্ত্র (ভেকু) ও মাটি পরিবহনের ট্রাক্টর অপসারণে করা হয়। গতকাল বুধবার বেলা ১টার দিকে উপজেলার খাদিমপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ।

অভিযুক্ত উপজেলার খাদিমপুর এলাকার মৃত নুর ইসলামের ছেলে জুয়েল রানা, মৃত হাবুল সর্দ্দারের ছেলে মানোয়ার হোসেন, মৃত সাদেক আলীর ছেলে আবুল কালাম, মৃত খলিল উদ্দিনের ছেলে টিকু ও সানোয়ার মোল্লার ছেলে তুসার আলী।

জানা গেছে, উপজেলার খাদিমপুর এলাকার তিন ফসলি জমির উপরিভাগের মাটি জুয়েল রানাসহ পাঁচ ব্যক্তি মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে এমন অভিযোগ পেয়ে গত কয়েকদিন আগে গোকুলখালি ভূমি কর্মকর্তা ওই জমিতে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা বন্ধ করে দেন। তবে তারা ফের গোপনে ফসলি জমির উপরিভাগের মাটি কেটে বিক্রি শুরু করেন। সেই মাটি স্থানীয় ইট ভাটায় বিক্রি করা হচ্ছিল। গতকাল ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে পাঁচজন মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এদিকে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জমির মালিক ও শ্রমিকেরা পালিয়ে যান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)