দামুড়হুদার কোষাঘাটায় ডাকাতি ও ছিনতাইয়ের প্রস্তুতিকালে পুলিশের অভিযান অস্ত্র ও গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী বিদ্যুত আটক

আপলোড তারিখঃ 2017-08-25 ইং
দামুড়হুদার কোষাঘাটায় ডাকাতি ও ছিনতাইয়ের প্রস্তুতিকালে পুলিশের অভিযান অস্ত্র ও গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী বিদ্যুত আটক ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের কোষাঘাটায় ডাকাতি ও ছিনতাইয়ের প্রস্তুতিকালে বিদ্যুত নামের চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী রিভালবার ও একটি তাজা গুলি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে দামুড়হুদার কোষাঘাটাস্থ বিল্ড ব্রিক্স ইটভাটার কাছ থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃত সন্ত্রাসী বিদ্যুত (২৮) চুয়াডাঙ্গা সদর উপজেলার টেইপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) জিএম ইমদাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মুখোশধারী ১০-১২ জন দূর্বৃত্ত কোষাঘাটা বিল্ড ব্রিক্স ইটভাটার সন্নিকটে সড়কে ছিনতাইসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদের নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই আনোয়ার হোসেন বাবু, এসআই আমজাদ হোসেন ও এএসআই সবেদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ তাদের ধাওয়া করে দলনেতা ডাকাত সর্দার বিদ্যুতকে আটক করে। তবে অন্যরা পালিয়ে যায়। পুলিশ তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরী রিভালবার ও একটি তাজা গুলি উদ্ধার করে। এ ঘটনায় সেকেন্ড অফিসার আনোয়ার হোসেন বাদী হয়ে আটক বিদ্যুতসহ অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ বলেন, আটককৃত বিদ্যুত এলাকার চিহ্নিত সন্ত্রাসী। সে চুয়াডাঙ্গাসহ পার্শ্ববর্তী মেহেরপুর, ঝিনাইদহ, যশোর জেলায় পুলিশ পরিচয়ে সড়কে ছিনতাই, ডাকাতি ও চরমপন্থী দলের নাম ভাঙিয়ে মোবাইলে চাঁদাবাজী করে আসছিলো। গতকাল শুক্রবার দুপুরে ৫ দিনের রিমান্ডের আবেদন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)