সেরা করদাতার সম্মাননা পেলেন দিলীপ কুমার আগরওয়ালা ও তাঁর স্ত্রী সবিতা আগরওয়ালা

আপলোড তারিখঃ 2023-12-28 ইং
সেরা করদাতার সম্মাননা পেলেন দিলীপ কুমার আগরওয়ালা ও তাঁর স্ত্রী সবিতা আগরওয়ালা ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
কর অঞ্চল খুলনার সেরা করদাতার সম্মাননা পুরস্কার পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই পরিচালক, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা ও তাঁর স্ত্রী ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের চেয়ারম্যান সবিতা আগরওয়ালা। গত মঙ্গলবার দুপুরে কর অঞ্চল খুলনার আয়োজনে পাবলিক কলেজ অডিটরিয়ামে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (অডিট, ইন্টেলিজেন্ট অ্যান্ড ইনভেস্টিগেশন) জি এম আবুল কালাম কায়কোবাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ও দেশের চলমান অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক এই স্বীকৃতি প্রদান করা হয়। সেরা করদাতা হওয়ায় তাঁদেরকে নানা শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)