ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী দিলীপ সরকার (৫৮) পরলোকগমন করেছেন। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে নিজ বাড়িতে তিনি পরলোকগমন করেন। জানা গেছে, আলমডাঙ্গা পৌরসভার মাছ বাজারে বিশিষ্ট কাঠ ব্যবসায়ী ও বেহাল শা মাজার কমিটির সাধারণ সম্পাদক বাবু দিলীপ সরকার দীর্ঘদিন ক্যানসার রোগে ভুগছিলেন। গত মাসে তিনি ভারতের ভেলোরের সিএমসি হসপিটালে অপারেশন শেষে নিজ বাসভবনে অবস্থান করছিলেন। গতকাল বেলা তিনটার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
দিলীপ সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামজামি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের সদস্যবৃন্দ, আলমডাঙ্গা সাধু বাউল কল্যাণ সমিতির সদস্যবৃন্দ, বাউল সাধু গুরু ফাউন্ডেশনের সদস্যরা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়সহ আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল সন্ধ্যার দিকে আলমডাঙ্গা উপজেলা শ্মশান ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।
