ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় জীবননগরে আওয়ামী লীগের (নৌকা প্রতীক) প্রার্থী আলী আজগার টগরের এক সমর্থককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাতটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র।
জানা গেছে, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের আচরণবিধি দেখতে ২৮ নভেম্বর থেকে মাঠে নেমেছেন ম্যাজিস্ট্রেটরা। নিয়মিত টহলের অংশ হিসেবে মঙ্গলবার জীবননগরের বালিহুদা গ্রামে যান জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র। এসময় বালিহুদা গ্রামে বিদ্যুতের মাধ্যমে আলোকসজ্জা করায় নৌকা প্রতীকের সমর্থক মোহাম্মদ আব্দুস সাত্তার মন্ডলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
