দামুড়হুদার কার্পাসডাঙ্গা থেকে এক কেজি গাঁজা জব্দ

আপলোড তারিখঃ 2023-12-27 ইং
দামুড়হুদার কার্পাসডাঙ্গা থেকে এক কেজি গাঁজা জব্দ ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে এক কেজি গাঁজা জব্দ করেছে। গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ভূমিহীন পাড়া থেকে এই গাঁজা জব্দ করা হয়। জানা গেছে, গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে এসআই মুহিদ হাসান সঙ্গীয় অফিসার এএসআই সাদিকুর রহমানকে নিয়ে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ভূমিহীন পাড়ায় অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাজার করা ব্যাগ ফেলে দৌঁড়ে পালিয়ে যান মাদক ব্যবসায়ী। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ঘটনাস্থল থেকে ব্যাগটি উদ্ধার করে তার মধ্যে থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় দামুড়হুদা থানায় নিয়মিত মামলা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)