এবার নিয়ে ১৩ বার সেরা করদাতা সম্মাননা পুরস্কার পেলেন মোল্লা গ্রুপের চেয়ারম্যান সহিদুল হক মোল্লা

আপলোড তারিখঃ 2023-12-27 ইং
এবার নিয়ে ১৩ বার সেরা করদাতা সম্মাননা পুরস্কার পেলেন মোল্লা গ্রুপের চেয়ারম্যান সহিদুল হক মোল্লা ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:

আবারও চুয়াডাঙ্গা জেলার সর্বোচ্চ করদাতা সম্মাননা পুরস্কার পেয়েছেন মোল্লা মেশিনারিজ অ্যান্ড মোল্লা মটরসের স্বত্ত্বাধিকারী এবং মোল্লা গ্রুপের চেয়ারম্যান সহিদুল হক মোল্লা। ২০২২-২০২৩ করবর্ষেও সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়ে এবার নিয়ে তিনি ১৩ বার জেলার সর্বোচ্চ করদাতা নির্বাচিত হলেন। গতকাল মঙ্গলবার দুপুরে কর অঞ্চল-খুলনার আয়োজনে পাবলিক কলেজ অডিটরিয়ামে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (অডিট, ইন্টেলিজেন্ট অ্যান্ড ইনভেস্টিগেশন) জি এম আবুল কালাম কায়কোবাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁর হাতে সম্মননা স্মারক তুলে দেন।

মোল্লা মেশিনারিজ অ্যান্ড মোল্লা মটরসের স্বত্ত্বাবাধিকারী ও মোল্লা গ্রুপের চেয়ারম্যান সহিদুল হক মোল্লা ২০০৮ সালে জেলার সর্বোচ্চ করদাতা নির্বাচিত হন। এরপর থেকে প্রতিবারই কর প্রদানে তিনি অগ্রণী ভূমিকা রাখছেন। গত ২০২১-২০২২ করবর্ষেও তিনি সর্বোচ্চ করদাতা হয়েছিলেন।

অনুষ্ঠানে কর অঞ্চল-খুলনার কর কমিশনার মো. সিরাজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কর অঞ্চলের কর কমিশনার (আপিল) মো. তোহিদুল ইসলাম, খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার সৈয়দ আতিকুল ইসলাম, খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ শামীমুল আহসান শামীম ও খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ও দেশের চলমান অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় জাতীয় রাজস্ব  বোর্ড কর্তৃক এই স্বীকৃতি প্রদান করা হয়। জেলার সেরা করদাতার সম্মাননা পুরস্কার পাওয়ায় মোল্লা মেশিনারিজ ও মোল্লা মটরসের স্বত্ত্বাধিকারী অ্যান্ড মোল্লা গ্রুপের চেয়ারম্যান সহিদুল হক মোল্লাকে নানা শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকায় মসজিদ, মাদ্রাসা, স্কুলসহ বিভিন্ন উন্নয়নে অবদান রেখে চলেছেন। এছাড়াও সাধারণ মানুষের যেকোনো ব্যক্তিগত সমস্যায় তিনি পাশে থেকে নীরবে হাত বাড়িয়ে সহযোগিতা করেন। প্রসঙ্গত, এ বছরের ১০ই ডিসেম্বর শহিদুল হক মোল্লা ব্যবসা ক্যাটাগরিতে জেলার সর্বোচ্চ ভ্যাটদাতাও নির্বাচিত হয়েছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)