আলমডাঙ্গার ভোগাইল বগাদি গ্রামে গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে শারীরিক নির্যাতন :লজ্জা-অপমানে বিষপানে আত্মহত্যা : স্বামী পলাতক : আটক ১

আপলোড তারিখঃ 2017-08-24 ইং
আলমডাঙ্গার ভোগাইল বগাদি গ্রামে গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে শারীরিক নির্যাতন :লজ্জা-অপমানে বিষপানে আত্মহত্যা : স্বামী পলাতক : আটক ১ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ভোগাইল বগাদি গ্রামে শারীরিক নির্যাতনে গ্রহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এলাকায় বিষয়টি নিয়ে নানা জনের নানা মত শোনা যাচ্ছে। কেউ কেউ বলছে পরিকল্পিকভাবে পলিকে হত্যা করা হয়েছে। নিহত পলি খাতুন (২৮) আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের ভোগাইল বগাদি গ্রামের এনামুলের ২য় স্ত্রী। এ ঘটনায় ভোগাইল বগাদি গ্রামের আব্দুস সামাদের স্ত্রী ফিরোজা বেগমকে আটক করেছে পুলিশ। নিহত পলির মা ঘটনার বর্ণনায় বলেন, পলি তার পুর্বের ১১ বছরের সংসারে ৯ বছর বয়সী মেয়েকে ছেড়ে ভালোবাসার টানে গত প্রায় ৩ মাস পূর্বে ভোগাইল বগাদির এনামুলের সাথে বিয়ে করে। এনামুলের ঘরে প্রথম স্ত্রী থাকায় এনামুলের পরিবার এই বিয়ে মেনে নেইনি। এনামুল তার ২য় স্ত্রী নিহত পলিকে একই গ্রামের তার বন্ধু সামাদের বাড়ীতে বাসা ভাড়া করে রাখে। এ অবস্থায় গত বুধবার দিনগত রাত দেড়টার দিকে ৮-১০ জনের একদল সন্ত্রাসী ঘুমন্ত এনামুল ও তার স্ত্রী পলিকে অস্ত্রের মুখে জিম্মি করে দেড় কিলোমিটার দুরে জনৈক আজিবার বিশ্বাসের আম বাগানের কাছে শ্মশানে নিয়ে যায়। সেখানে সন্ত্রাসীরা এনামুল ও পলিকে মারপিট করে। তারা পলিকে তার আগের স্বামীর সংসারে ফিরে যেতে সময় বেঁধে দেয়। নির্যাতন শেষে সন্ত্রাসীরা এনামুল ও পলিকে ছেড়ে দিলে তারা রাত ৪টার দিকে সামাদের বাড়ীতে ফিরে আসে। সকাল ৮টার দিকে পলির কাছে প্রতিবেশী রুপসি রাতের ঘটনা জানতে চাইলে সে তার কাছে তাকে শাররীক নির্যাতনের কথা বলে। বাড়ী ফিরে এসে পলি নির্যাতনের অপমানে ঘরে থাকা বিষ পান করে বাড়ী অদুরে অবস্থান করা স্বামীর কাছে যেয়ে পড়ে যায়। স্বামী এনামুল স্থানীয়দের সাথে নিয়ে পলিকে আসমানখালি এক গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার বিষ ওয়াশ করার সময় তার মৃত্যু হয়। এই ঘটনার সংবাদ পেয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) তরিকুল ইসলাম ও আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) লুৎফুল কবির ঘটনাস্থল পরিদর্শন ও এলাকাবাসীর কাছে বিস্তারিত বর্ণনা শোনেন। এই ব্যাপারের আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জানান এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের মাধ্যমে পাশবিক নির্যাতন হয়েছে কিনা জানা যাবে। ঘটনার সাথে জড়িতদে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)