দামুড়হুদা ইব্রাহিমপুর থেকে দোকানের মালামাল কিনতে চুয়াডাঙ্গায় আসার পথে বিপত্তি:ফকিরপাড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মুদিব্যবসায়ী নিহত

আপলোড তারিখঃ 2017-08-24 ইং
দামুড়হুদা ইব্রাহিমপুর থেকে দোকানের মালামাল কিনতে চুয়াডাঙ্গায় আসার পথে বিপত্তি:ফকিরপাড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মুদিব্যবসায়ী নিহত ছবির ক্যাপশন:
এসএম শাফায়েত/রোকনুজ্জামান রোকন: চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের ফকিরপাড়া নামকস্থানে ইটভর্তি ট্রাক চাপায় মুদি ব্যবসায়ী ওসমান হারু লিটু (৪০) নামের এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী ওসমান হারু লিটু চুয়াডাঙ্গা দামুড়হুদার জুড়ানপুর ইউনিয়নের ইব্রাহিমপুর-গুচ্ছগ্রামের মৃত শের আলীর ছেলে। সে পেশায় একজন মুদি ব্যবসায়ী। দোকানের মালামাল কিনতে নিজ মোটরসাইকেলযোগে তিনি চুয়াডাঙ্গায় আসছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গায় যাওয়ার পথে দামুড়হুদা-চুয়াডাঙ্গা সড়কের ফকিরপাড়ায় পৌছালে একটি ইটভর্তি দশ চাকার ট্রাক তাকে ধাক্কা দিলে সে রাস্তার উপর পড়ে যায়। ট্রাকটি রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুটির সাথে বেধে গেলে ওই ট্রাকের পিছনের আট চাকার এক্সেল এর সাথে আটকে যায় মোটরসাইকেল আরোহী লিটু। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে ঘন্টাব্যাপী ভারী যন্ত্রপাতি ব্যবহার করে লিটুর লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়। তবে কৌশলে পালিয়ে যায় ট্রাকের চালক ও হেলপার। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ তোজাম্মেল হক জানান, বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেল আরোহী লিটু দামুড়হুদা হতে মোটরসাইকেল যোগে চুয়াডাঙ্গার দিকে আসছিল। সড়কের ফকিরপাড়া নামকস্থানে পৌছুলে পিছন দিক থেকে আসা একটি ইটভর্তি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে ট্রাকের নিচ থেকে তার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের লাশ তার পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের স্ত্রী আদুরি জানায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মুদিখানা দোকানের মালামাল আনতে চুয়াডাঙ্গা যাবে বলে বাড়ি থেকে বের হয় সে। তারপর আর ফিরলো লাশ হয়ে। নিহত নাটুর বড় ভাই হযরত আলী জানায়, ‘বিদেশ যাবার জন্য পাসপোর্ট তৈরি করতে দিয়েছিল। বিদেশ গেল ঠিকি, কিন্তু সে দেশ থেকে আর কখনো ফিরে আসবে না আমার ভাই।’ শেষ খবর পাওয়া পর্যন্ত গতকালই নিহতের লাশ রাত সাড়ে ৮টায় গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)