দামুড়হুদার ঈশ্বরচন্দ্রপুরে ফেন্সিডিলসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2017-08-23 ইং
দামুড়হুদার ঈশ্বরচন্দ্রপুরে ফেন্সিডিলসহ যুবক আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা দামুড়হুদার ঈশ্বরচন্দ্রপুরে অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে বিজিবি। আটককৃতের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়েরসহ থানায় সোপর্দ করা হয়েছে। চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মুহাম্মদ লুৎফুল কবীর স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত আনুমানিক ০৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুরে অভিযান চালিয়ে সাইদুর রহমানকে আটক করেন। এসময় তার কাছ থেকে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। আটককৃত সাইদুর রহমানকে দামুড়হুদা থানায় সোর্পদ করা হয়েছে। নায়েক নজরুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)