৩৭ জেলা শহর পানি প্রকল্পের আওতায় দেড় কোটি টাকা ব্যয়ে :চুয়াডাঙ্গা পৌর শহরে ১০কি.মি. পাইপ লাইন কাজের উদ্বোধন

আপলোড তারিখঃ 2017-08-23 ইং
৩৭ জেলা শহর পানি প্রকল্পের আওতায় দেড় কোটি টাকা ব্যয়ে :চুয়াডাঙ্গা পৌর শহরে ১০কি.মি. পাইপ লাইন কাজের উদ্বোধন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের পৌর এলাকায় জনসাধারনের পানি সরবরাহ প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। এই প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা পৌর শহরের কয়েক হাজার পরিবারের মাঝে নির্বিঘেœ বিশুদ্ধ পানি সরবারহ করা সম্ভব হবে। উদ্বোধনকালে পৌর মেয়র বলেন, সরকার সারা দেশব্যাপী সুপেয় পানি সরবরাহে ৩৭টি জেলায় এই পানি সরবরাহ প্রকল্পের কাজ হাতে নিয়েছেন। চুয়াডাঙ্গা জেলা তার মধ্যে একটি। এই বিশুদ্ধ পানির যাতে কোন কারনে অপচয় না হয় সে ব্যপারে সজাগ থাকতে হবে। চুয়াডাঙ্গা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নুরুল কবির ভূঞা বলেন পৃথিবীতে প্রাপ্ত মোট পানির মধ্যে মাত্র দুই ভাগ বিশুদ্ধ খাবার পানি আমরা পেয়ে থাকি। তাই এই পানির সর্বোচ্চ ব্যবহার আমাদের নিশ্চিত করে অপচয় রোধ করতে হবে। দেশের সব জেলার মধ্যে মাত্র ৩৭টি জেলায় এই প্রকল্প গ্রহন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে শহরের কলেজ রোডে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সার্বিক তত্বাবধানে এই প্রকল্পের কাজের শুভ উদ্বোধন করা হয়। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ১০ দশমিক ১২ কি: মি: পানির পাইপ লাইন স্থাপন করা হচ্ছে। পৌর শহরের ৯টি স্থানে এই প্রকল্পের আওতায় গভীর নলকূপ এর জন্য ৭টি ট্রান্সফরমারসহ ৪টি সাব মারসিবল পাম্প স্থাপন করা হয়েছে। উন্নয়নমূলক এ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান এস আর কন্সট্রাকশন। এ সময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নুরুল কবির ভূঞা, উপ সহকারী প্রকৌশলী মো. নাজিবুর রহমান, পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি) এ এইচ এম সাহীদুর রশীদ, প্যানেল মেয়র একরামুল হক মুক্তা, ওয়ার্ড কাউন্সিলর মুন্সী রেজাউল করিম, জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাফিজুর রহমান মাফি প্রমূখ। উল্লেখ্য, ৩৭ জেলা শহর পানি সরবরাহ প্রকল্পের আওতায় শহরের সাহিত্য পরিষদের সম্মুখ হতে গুলশান পাড়া পর্যন্ত ১০ কিলোমিটারের মধ্যে দেড় কোটি টাকা ব্যয়ে ৬ ইঞ্চি ব্যাসের খাবার পানি সরবরাহ কাজ নির্মাণ করা হচ্ছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং চুয়াডাঙ্গা পৌরসভার পানি সরবরাহ শাখার যৌথ তত্ত্বাবধায়নে উক্ত নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)