চুয়াডাঙ্গায় এ বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

আপলোড তারিখঃ 2023-12-18 ইং
চুয়াডাঙ্গায় এ বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় গত শুক্রবার সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে শনিবার তাপমাত্রা কিছুটা বাড়লেও গতকাল রোববার আবার কমেছে। এদিন সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। আর সকাল ৯টায় তাপমাত্রা আরও দশমিক ২ কমে দাঁড়ায় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। যা চুয়াডাঙ্গায় এ বছরের মধ্যে সর্বনিম্ন। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। এরপর রোদের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তাপমাত্রা।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত শনিবার সকাল ছয়টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস আর সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল সারা দেশের মধ্যে সর্বনিম্ন। সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকাল ছয়টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সকাল ৬টায় ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন বুধবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, গতকাল চুয়াডাঙ্গার তাপমাত্রা সকাল ৯টায় ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটি চুয়াডাঙ্গায় এ বছরের মধ্যে সর্বনিম্ন। তিনি আরও বলেন, ডিসেম্বর মাসের শেষ দিকে চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র আকারের শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। এসময় তাপমাত্র আরও কমবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)