ট্রেনে কাটা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপলোড তারিখঃ 2017-08-20 ইং
ট্রেনে কাটা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার ছবির ক্যাপশন:
ট্রেনে কাটা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার দর্শনা অফিস: জীবননগর উপজেলার উথুলী স্টেশন থেকে ট্রেনে কাটা অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার দর্শনা জি আর পি পুলিশ। জানা যায়, গোয়ালন্দ স্টেশন থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখে যাওয়া গোয়ালন্দ এক্সপ্রেস ট্রেনটি গতকাল সন্ধ্যা ৭টা ২৫মিনিটে উথুলী স্টেশন অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। এলাকাসুত্রে জানা যায়, ট্রেনে কাটা লাশ দেখে তারা কেউ চিনতে পারেনি। এলাকাবাসী ধারনা করছে ঐ ট্রেনে যাত্রী সেজে এসে ট্রেন স্টেশনে দাড়ানো অবস্থায় ট্রেন থেকে নেমে হয়তো আত্মহত্যা করতে পারে। এসময় ট্রেনে কাটা অজ্ঞাত ব্যাক্তির লাশ খবর পেয়ে দর্শনা জিআরপি এটিএসআই মোস্তাক ঘটনা স্থলে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত এটিএসআই মোস্তাক জানান অজ্ঞাত ব্যাক্তির লাশ সুরুতহাল শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হবে। এদিকে অজ্ঞাত ব্যাক্তির লাশটি দক্ষিন চাঁদপুর গ্রামের মৃত মুক্তার মন্ডলের বাক ও বুদ্ধি প্রতিবন্ধি ছেলে অবিকল কয়া পাগলের মত দেখতে হওয়ায় গ্রামে দ্রুত প্রচার হয় কয়া পাগল মারা গেছে। তাকে দেখতে এলাকার লোকজন ভিড় করে তার বাড়িতে। এমন সময় কয়া পাগল ঘুরতে ঘুরতে বাড়িতে চলে আসে। এসময় বাড়ির লোকজনসহ এলাকাবাসী অবাক হয়ে যায়। কিন্তু তারপরও আত্মিয়- স্বজন তাকে দেখতে বাড়িতে আসতে থাকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)