নৌকার মিছিলে অংশ না নেওয়ায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা

আপলোড তারিখঃ 2023-12-01 ইং
নৌকার মিছিলে অংশ না নেওয়ায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের এক নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন জুয়েল, টিটোন ও মিরাজ হোসেন। শ্মশানের গাছ কাটার প্রতিবাদ করা ও নৌকার মিছিলে অংশগ্রহণ না করার কারণে হিন্দু সম্প্রদায়ের চার ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখমের মামলায় তাদের আটক করা হয়। গত বুধবার রাতে সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শ্রীপুর গ্রামের সন্তোষ কুমার বিশ্বাস, অমল কুমার বিশ্বাস, বিশ্বজিৎ প্রামাণিক ও চিরঞ্জীব কুমার বিশ্বাস। আহত অমল কুমার বিশ্বাস জানান, কয়েকদিন আগে শ্রীপুর শ্মশানের গাছ কেটে বিক্রি করে দেয় গোপালপুর গ্রামের টিটন, মিল্টন ও মাসুদের নেতৃত্বে সংঘবদ্ধ দল। এ নিয়ে গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন প্রতিবাদসহ সাবেক ইউপি চেয়ারম্যান জুয়েলের কাছে বিচার দাবি করেন। জুয়েল বিচার না করে কালক্ষেপণ করতে থাকে।

``

তিনি আরও জানান, এ অবস্থায় নৌকা প্রার্থীর মিছিলে অংশ নিতে বললে হিন্দু সম্প্রদায়ের লোকজন মিছিলে অংশগ্রহণ করা থেকে বিরত থাকে। এতে জুয়েলসহ তার দলবল ক্ষুদ্ধ হয়। এ ঘটনার জের ধরে তারা গত বুধবার রাতে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় চারজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।

ঝিনাইদহ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজীব কুমার ঘোষ জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতালে আসেন ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার আজিম-উল-আহসান, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসময় আহতদের চিকিৎসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা, জেলা পুলিশের পক্ষ থেকে ২০ হাজার টাকা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া স্থানীয় মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন ব্যক্তিগতভাবে আহতদের চিকিৎসার জন্য ৬০ হাজার টাকা প্রদান করেন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন উদ্দীন জানান, এ ঘটনায় শ্রীপুর গ্রামের শান্তি কুমার বিশ^াস বাদী হয়ে একটি মামলা করেছেন। পুলিশ টিটোন ও মিরাজ নামে দুই জনকে গ্রেপ্তার করেছে। এদিকে ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য মধুহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন জুয়েলকে আনা হয়েছে। প্রয়োজন হলে তাকে গ্রেপ্তার দেখানো হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)