স্বতন্ত্র প্রার্থী মানেই ডামি, যাদের নলও নাই গুলিও নাই

আপলোড তারিখঃ 2023-11-30 ইং
স্বতন্ত্র প্রার্থী মানেই ডামি, যাদের নলও নাই গুলিও নাই ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক আসনে একজন করে ডামি ক্যান্ডিডেট রাখতে বলেছেন। আপনারা অবশ্যই দেখেছেন বিভিন্ন কুচকাওয়াজে ছোট বেলায় ডামি বন্দুক রাখা হতো, যার কোনো নলও নাই, গুলিও নাই। নির্বাচন যাতে করে আন কনটেস্ট না হয়, এই নির্বাচন একটি অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বীমূলক নির্বাচন হয়, সে জন্য আমাদের এই ডামি ক্যান্ডিডেট থাকবে।’

গতকাল বুধবার দুপুরে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে প্রচুর উন্নয়ন হয়েছে। আগামীতে আমাদের মেহেরপুর জেলা নিয়ে অনেক পরিকল্পনা আছে। সেটি ইশতিহারের মাধ্যমে সাংবাকিদের জানানো হবে।

এসময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস বিশ্বাস, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমমি হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার, মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রফা, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মধু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সামাদ বাঁধন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন, সাধারণ সম্পাদিকা তহমিনা খাতুন, উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদ হাসান রাজিব, সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান মানিক, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মহাসিন আলী, স্বেচ্ছাসেবক লীগের মুজিবনগর উপজেলা প্রস্তুত কমিটির আহ্বায়ক মতিউর রহমান মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)