সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

আপলোড তারিখঃ 2023-11-27 ইং
সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের নৌকার মাঝি ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। গতকাল সোমবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ ও ২ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের পক্ষে জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি খুস্তার জামিল এই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি অ্যাড. শামশুজ্জোহা, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, সরকারি কৌশুলী অ্যাড. আশরাফুল ইসলাম খোকন, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সেলিম উদ্দীন খান, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক অ্যাড. নুরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাড. তালিম হোসেন, জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সহ-সভাপতি অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাড. আবু তালেব, জেলা আওয়ামী লীগের সাবেক উপপ্রচার সম্পাদক শওকত আলী প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)