দর্শনায় বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনকালে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা

আপলোড তারিখঃ 2023-11-21 ইং
দর্শনায় বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনকালে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। গতকাল সোমবার বেলা ১১টার দিকে দর্শনা থানা পরিদর্শন করেন তিনি। এসময় দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার শাহা চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে পৌর এলাকার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন শেষে দর্শনা পৌরসভা পরিদর্শন করেন তিনি। `` এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার শাহাসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ করার লক্ষে দর্শনা পৌর এলাকার পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক। পরিদর্শনকালে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলেন। এছাড়াও তিনি প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীর সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, নির্বাচনকে অবাধ সুষ্ঠু করতে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। কেউ কোনো ধরণের বিশৃঙ্খলার চেষ্টা করলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)