চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার আর. এম ফয়জুর রহমান

আপলোড তারিখঃ 2023-11-15 ইং
চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার আর. এম ফয়জুর রহমান ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:

চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার হলেন আর. এম ফয়জুর রহমান পিপিএম-সেবা। গত মঙ্গলবার (১৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, পুলিশ-১ শাখার উপ-সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে চুয়াডাঙ্গায় পদায়ন করা হয়। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার পদে কর্মরত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। গতকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব সিরাজাম মুনিরা। একই প্রজ্ঞাপনে চুয়াডাঙ্গার বর্তমান পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনকে নৌ-পুলিশে বদিল করা হয়েছে।

জানা যায়, আর. এম ফয়জুর রহমান নরসিংদী জেলার সন্তান। তিনি বিসিএস ২৭ ব্যাচের কর্মকর্তা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)