আড়াই লাখ টাকার ফেন্সিডিল ও কারেন্ট জাল উদ্ধার : ৭ পাচারকারী আটক

আপলোড তারিখঃ 2017-08-18 ইং
আড়াই লাখ টাকার ফেন্সিডিল ও কারেন্ট জাল উদ্ধার : ৭ পাচারকারী আটক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা দামুড়হুদার চাকুলিয়া, ঠাকুরপুর এবং জীবননগরের উথলীতে বিজিবির পৃথক অভিযান আড়াই লাখ টাকার ফেন্সিডিল ও কারেন্ট জাল উদ্ধার : ৭ পাচারকারী আটক `BGB`নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পৃথক অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে। এসময় ১৭৫ বোতল ফেন্সিডিল এবং ৯২ কেজি ভারতীয় কারেন্ট জাল উদ্ধার করে বিজিবি। গত শুক্রবার রাতে পৃথক অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার চাকুলিয়া থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ চারজন, ঠাকুরপুর থেকে ৭৫ বোতল ফেন্সিডিলসহ ৩ জন এবং জীবননগরের উথলী থেকে ৯২ কেজি ভারতীয় কারেন্ট জাল উদ্ধার করে বিজিবি। চুয়াডাঙ্গা-৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মুহাম্মদ লুৎফুল কবীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দামুড়হুদা উপজেলার চাকুলিয়া গ্রামের মাঠ থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ চারজনকে আটক করেছে বিজিবি। শুক্রবার রাত আড়ইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার চাকুলিয়া মাঠ থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন, দামুড়হুদা থানার কুড়লগাছী ইউনিয়নের চাকুলিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে স¤্রাট আলী (২৫), আবু তাহেরের ছেলে আব্দুল গনি (২৫), আব্দুল খালেকের ছেলে ইমাম মহিদ (৩০) ও শাহজাহানের ছেলে আইয়ুব আলী (২৫)। এসময় তাদের কাছ থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। উদ্ধারকৃত মালামালসহ আসামীদেরকে দামুড়হুদা থানায় সোর্পদ করা হয়েছে। নায়েব সুবেদার খলিলুর রহমান বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এদিকে, শুক্রবার রাত আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার ইসলাম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার ঠাকুরপুর গ্রামের মাঠ হতে ৭৫ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলেন, দামুড়হুদার ঠাকুরপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে শবজান হোসেন (২০), মোহাম্মদ আলীর ছেলে আনারুল (২৫) ও চান্দু ইসলামের ছেলে সাইদুল ইসলাম (২২)। এসময় তাদের কাছ থেকে ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। উদ্ধারকৃত মালামালসহ আসামীদেরকে দামুড়হুদা থানায় সোর্পদ করা হয়েছে। নায়েব সুবেদার ইসলাম উদ্দিন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অপরদিকে, শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার উথলী গ্রামের উথলী পাকা রাস্তার উপর হতে ৯২ কেজি ভারতীয় কারেন্ট জাল উদ্ধার করে বিজিবি। যার আনুমানিক মূল্য ১ লাখ ৮৪ হাজার টাকা। বিজিবির পৃথক অভিযানে উদ্ধারকৃত ১৭৫ বোতল ফেন্সিডিল এবং ৯২ কেজি ভারতীয় কারেন্ট জালের সর্বমোট মূল্য ২ লাখ ৫৪ হাজার টাকা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)