সড়কে যাত্রী তোলা নিয়ে দু’পক্ষের ড্রাইভারদের সাথে কয়েক দফা মারধরের ঘটনা : দর্শনা-হিজলগাড়ী রুটে গাড়ি চলাচল বন্ধ : যাত্রীদের দুর্ভোগ চরমে!

আপলোড তারিখঃ 2017-08-16 ইং
সড়কে যাত্রী তোলা নিয়ে দু’পক্ষের ড্রাইভারদের সাথে কয়েক দফা মারধরের ঘটনা : দর্শনা-হিজলগাড়ী রুটে গাড়ি চলাচল বন্ধ : যাত্রীদের দুর্ভোগ চরমে! ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা-হিজলগাড়ী সড়কে বড় ধরনের কোন যাত্রীবাহী গাড়ী না চলাচল করলেও দীর্ঘদিন ধরে এ দুই এলাকার মানুষ ভ্যান, করিমন, আলমসাধু, মিশুক, ইজিবাইক ইত্যাদী ছোট গাড়িগুলোতে অল্প সময়ে প্রতিনিয়ত যাওয়া আসা করে থাকে। এজন্য দর্শনা বাসস্ট্যান্ড সংলগ্ন হিজলগাড়ী অভিমুখে একটি মিশুক স্ট্যান্ড ও হিজলগাড়ী বাজার সংলগ্ন দর্শনা অভিমুখে একটি মিশুক স্ট্যান্ড রয়েছে। কিন্তু এসকল মিশুক স্ট্যান্ডের পরিচালনাকারীদের মনগড়া নিয়মে রয়েছে, যে গাড়িটি দর্শনা থেকে যাত্রী নিয়ে হিজলগাড়ী পর্যন্ত যাবে ঐ গাড়িটি হিজলগাড়ী থেকে আর যাত্রী নিয়ে দর্শনা আসতে পারবে না তাকে খালি গাড়ি নিয়ে আসতে হবে। ঠিক অনুরূপভাবে হিজলগাড়ী থেকে যে গাড়িটি যাত্রী নিয়ে দর্শনা আসবে সে আর যাত্রী নিয়ে হিজলগাড়ী যেতে পারবে না। এনিয়ম চলাকালে হিজলগাড়ীর ইজিবাইক চালক জাহাঙ্গির দর্শনা থেকে যাত্রী তুলে হিজলগাড়ীর দিকে যাওয়ার সময় দর্শনার ড্রইভার আনসার তাকে বাধা দেয় এবং যাত্রী নামিয়ে নেয়। এরই জের ধরে গত রবিবার আনসার আলী নামের ঐ ড্রাইভার হিজলগাড়ী থেকে যাত্রী তোলার অপরাধে জাহাঙ্গির ড্রাইভার ও সিরিয়াল পরিচালনাকারী নয়ন কয়েক দফা মারধর করে গাড়ি কেড়ে নেয়। এখনো পর্যন্ত দুই পক্ষের গাড়ি কাড়াকাড়ির পাল্লা চলছে বলে অন্য কোন ড্রাইভার গাড়ি চালাচ্ছে না। ফলে এ সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। কিন্তু বিপদে পড়েছে দর্শনা অভিমুখে আসা স্কুল-কলেজের ছাত্র ছাত্রীরা ও হিজলগাড়ী অভিমুখে যাওয়া সাধারণ যাত্রীরা। এলাকাবাসী বলে এ সমস্যায় প্রশাসন একটু ভূমিকা রাখলেই হয়তো সমাধান হয়ে যাবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)