জাতীয় নির্বাচনকে সামনে রেখে আলমডাঙ্গা চিৎলার কুলপালায় আ.লীগের কর্মী সভা

আপলোড তারিখঃ 2023-06-27 ইং
জাতীয় নির্বাচনকে সামনে রেখে আলমডাঙ্গা চিৎলার কুলপালায় আ.লীগের কর্মী সভা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রমকে ত্বরান্বিত ও গতিশীল করার লক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের কুলপালা গ্রামে স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা আওয়ামী লীগ নেতা বাবু দিলীপ কুমার আগরওয়ালার পক্ষে কর্মী সভা করেছে। গত রোববার সন্ধ্যায় চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মহাম্মদ আলীর বড় ছেলে রেজাউল হকের নেতৃত্বে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। অত্র ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার রকিব উদ্দিননের পরিচালনায় সভায় মতিয়ার রহমান, কাউসার আলী, রাজিব হোসেন, নাঈম হোসেন, মিজানুর, নাসির শেখ, সেলুন, রায়হান, লাল্টু, মানিকসহ অর্ধশতাধিক আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত নেতা-কর্মীরা একসাথে কাজ করার একাত্মতা প্রকাশ করেন এবং চুয়াডাঙ্গা-১ আসনে নৌকার মাঝি হিসেবে বাবু দিলীপ কুমার আগরওয়ালাকে মনোনয়ন দিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানান। নেতা-কর্মীরা বলেন, ‘বাবু দিলীপ কুমার আগরওয়ালা জনমানুষের নেতা। গরীব-অসহায় মানুষের পাশে তিনি সর্বদা থাকেন। দিলীপ বাবু চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য হলে এই সংসদীয় আসনে ব্যাপক উন্নয়ন হবে এবং চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গাবাসী স্মার্ট সকল সুযোগ-সুবিধা পাবে।’ উল্লেখ্য, চুয়াডাঙ্গার সন্তান ও দেশের কৃতী ব্যবসায়ী বাবু দিলীপ কুমার আগরওয়ালা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)