অসুস্থ বিএনপি নেতা খোকন খান ও কাউন্সিলর মনির খবর নেয়াসহ বিএনপি নেতা শরীফ্জ্জুামান শরীফের কর্মব্যস্ত দিন

আপলোড তারিখঃ 2017-08-15 ইং
অসুস্থ বিএনপি নেতা খোকন খান ও কাউন্সিলর মনির খবর নেয়াসহ বিএনপি নেতা শরীফ্জ্জুামান শরীফের কর্মব্যস্ত দিন ছবির ক্যাপশন:
অসুস্থ বিএনপি নেতা খোকন খান ও কাউন্সিলর মনির খবর নেয়াসহ বিএনপি নেতা শরীফ্জ্জুামান শরীফের কর্মব্যস্ত দিন `20840448_524232621243414_141922814_n`নিজস্ব প্রতিবেদক: অসুস্থ জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খোকন খান ও চুয়াডাঙ্গা পৌরসভার কাউন্সিলর এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম মনির বাসভবনে যেয়ে শারিরীক অবস্থার খোঁজখবর নেয়াসহ কর্মব্যস্ত দিন অতিবাহিত করলেন সাবেক ছাত্রনেতা ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শরীফুজ্জামান শরীফ। এছাড়া তিনি জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দের নিকট সদস্য ফরম বই বিতরণ করেন। বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ সকাল ১১টার সময় অসুস্থ্য নেতা জীবননগর থানা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খোকন খানের শারীরিক খোঁজ নিতে তার বাসভবনে যান। পরে চুয়াডাঙ্গায় ফিরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম মনির বাসভবনে যান। এসময় চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মহিলা দল নেত্রী জাহানারা পারভিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, রাফাতুল্লা মহলদার, মোকারম হোসেন, জহুরুল ইসলাম, সিমান্ত চেয়ারম্যান ময়েন উদ্দিন, কুদ্দুস মহলদার, মনোয়ার হোসেন, আব্দুল হান্নান, মো. সেলিমুল হাবিব সেলিম, সুমন পারভেজ খান, মাবুদ সরকার, শাকিল আহমেদ, রিন্টু মহলদার ও শাহাবুদ্দিনসহ বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)