এতিম শিশুদের সাথে মধ্যাহ্ন ভোজে অংশ নিলেন পুলিশ সুপার নিজামউদ্দীন জাতীয় শোক দিবসে চুয়াডাঙ্গা জেলা পুলিশের ব্যতিক্রম আয়োজন

আপলোড তারিখঃ 2017-08-15 ইং
এতিম শিশুদের সাথে মধ্যাহ্ন ভোজে অংশ নিলেন পুলিশ সুপার নিজামউদ্দীন জাতীয় শোক দিবসে চুয়াডাঙ্গা জেলা পুলিশের ব্যতিক্রম আয়োজন ছবির ক্যাপশন:
`DSCN8295`নিজস্ব প্রতিবেদক: ব্যতিক্রম আয়োজনে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। গতকাল মঙ্গলবার এ উপলক্ষে পুলিশ লাইন্স মঞ্চে দিনব্যাপী কোরআন খানি, দোয়া মাহফিল এবং দুপুরে সরকারি শিশু পরিবারসহ এতিম/দুস্থদের সাথে মধ্যাহ্ন ভোজে অংশ নেন স্বস্ত্রীক পুলিশ সুপারসহ জেলা পুলিশ পরিবার। বিকেলে পুলিশ সদস্যদের অংশগ্রহণে ক্বেরাত, হামদ্/নাত ও আযান প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার নিজাম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার পতœী মাহিমা নিজাম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তরিকুল ইসলাম, পতœী জীবন নাহার নাসরিন (জেসী), সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহা. কলিমুল্লাহ, পতœী মোছা. নিলুফা ইয়াসমিন (মিরা), সহকারী পুলিশ সুপার (হেড কোয়াটার্স) আহসান হাবীব। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার নিজাম উদ্দীন বলেন, ১৫ই আগষ্ট ঘাতকের বুলেট বঙ্গবন্ধুর দেহকে ক্ষতবিক্ষত করলেও তার চেতনাকে করেছে আরো শানিত। বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়েই আমরা দেশপ্রেমের সর্ব্বোচ্চ দৃষ্টান্ত স্থাপনে বদ্ধপরিকর। সকল অশুভ, অপশক্তির বিরুদ্ধে আমরা সদা প্রস্তুত থেকে শান্তি, শৃঙ্খলা স্থিতিশীলতা নিরাপত্তা নিশ্চিত করবো। সেবা ও মানবিকতার মহান ব্রত নিয়ে শোক কে রূপান্তরিত করবো শক্তিতে। পরিশেষে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আত্মার রুহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কমনা করে দোয়া করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)