শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে নানা আয়োজন : দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্যই ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব

আপলোড তারিখঃ 2017-08-14 ইং
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে নানা আয়োজন : দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্যই ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: লীলাপুরষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, দর্শনা ও মেহেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। দাপর যুগের শেষ দিকে এই মহাপুণ্য তিথিতে মথুরা নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের ক্রোড়ে জন্ম নিয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণ। পৃথিবী থেকে দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্যই ভগবান শ্রী কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন বলে সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস। জন্মাষ্টমী বা কৃষ্ণ জন্মাষ্টমী বিষ্ণুর অবতার শ্রী কৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয়। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল ৮টায় বড়বাজার শ্রীশ্রী দূর্গা মন্দির প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটি। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন বড়বাজার দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুরেশ কুমার সাহা, সাধারণ সম্পাদক কিংকর কুমার দে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়, যুগ্ম সম্পাদক কিশোর কুমার কুন্ডু, দপ্তর সম্পাদক রবিন সাহা, বড় বাজার দুর্গা মন্দির পরিচালনা কমিটির সদস্য শ্যামল দেবনাথ, নিমাই সাহা, উজ্জল অধিকারী, নয়ন দে, রবিন সাহা, শংকর কুমার দে, জয় দেবনাথসহ চুয়াডাঙ্গা মালোপাড়া, তালতলা, শ্বশানপাড়া, হাজরাহাটি, দৌলৎদিয়াড় এলাকার শ্রীকৃষ্ণ ভক্ত ও অনুসারিরা। শোভাযাত্রায় শ্রী কৃষ্ণ, রাধা-কৃষ্ণ, কংসরাজা, রাধা-কৃষ্ণ সেজে অংশগ্রহণ করে ভক্ত ও অনুসারিরা। এছাড়া বিভিন্ন মন্ডপে আলোচনা, প্রসাদ বিতরণ, পূজা-অর্চনা ও ভক্তদের মাঝে প্রসাদ এবং অন্ন বিতরণ করা হয়। এ ছাড়াও সন্ধ্যার পর শহরের মন্দিরগুলোতে নাম সংকীর্ত্তন ও রাতে পূজা আর্চনার আয়োজন করা হয়। আলমডাঙ্গা অফিস জানিয়েছে, গতকাল সকাল ১০ টার দিকে বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ, আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে দেশ ও জাতীর মঙ্গল কামনায় মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টামী উৎসব উদ্যাপন উপলক্ষে এক বর্নাঢ্য শোভাযাত্রা আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী সত্যনারায়ন মন্দির হতে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমদের নেতৃত্ব বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহর পদক্ষিন শেষে রথতলা মন্দির প্রাঙ্গনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা পুজা উদ্যাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ। প্রধান অতিথি বলেন, আজ থেকে হাজার বছর আগে দাপর যুগের ভাদ্রমাসের কৃষ্ণ পক্ষের অষ্টমি তিথিতে ভগবান শ্রী কৃষ্ণ আবিরভুত হয়েছিলেন। দুষ্টের দমন ও শিষ্টের লালনের জন্যই তাদের ভগবান শ্রী কৃষ্ণ স্বর্গ থেকে পৃথিবীতে অবির্ভুত হয়েছিলেন। হিন্দু পঞ্জিকা মতে সৌর‌্য ভাদ্রমাসে কৃষ্ণ পক্ষের অষ্টমি তিথিতে যখন রহিনি নক্ষের প্রধান্য পায় তখন জন্মাষ্টমী পালিত হয়। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান, নেজারত ডেপুটি কালেক্টর সুচিত্র রঞ্জন দাস, আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) তদন্ত লুৎফুল কবির, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার হামিদুল ইসলাম আজম, মন্দির কমিটির সভাপতি নিমায় রায়, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপক সুবীর কুমার মন্ডল। বিশ^জিত সাধুখার পরিচালনায় সুশিল ভৌতিকা, সমীর দে, বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র নাথ দত্ত, হারান চন্দ্র অধিকারী, পরিমল কুমার কালু ঘোষ, বাবুলাল দোবে, পরাগ কুমার বিশ^াস, পলাশ আচার্য্য, মদন সাহা প্রমূখ উপস্থিত ছিলেন। সভায় দেববেদী সেজে আকৃষ্ট করে বিজয় অর্জনকারী প্রতিযোগিদের মাঝে জেলা প্রশাসক পুরস্কার বিতরণ করেন। র‌্যালিতে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর সভার মেয়র হাসান কাদির গনুসহ হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। দর্শনা অফিস জানিয়েছে, দর্শনা পুরাতন বাজার সার্বজনিন শ্রী শ্রী মন্দির আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে দর্শনা শহরে এক বর্নাঢ্য র‌্যালীসহ বিভিন্ন কর্মসূচি গ্রহন করে। এসব কর্মসূচির মধ্যে গতকাল সোমবার সকাল ১০টায় দর্শনা পুরাতন বাজার সার্বজনিন শ্রী শ্রী মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে দর্শনা শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে পুরাতন বাজার মন্দিরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালী ও আলোচনায় সভায় অংশ গ্রহণ করেন আওয়ামী লীগ নেতা আলী মুনসুর বাবু, দর্শনা তদন্ত কেন্দ্রের অফির্সার ইনচার্জ শোনিত কুমার গায়েন, চুয়াডাঙ্গা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক জয়ন্ত কুমার, দর্শনার ডাঃ দুলাল চন্দ্র দে, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি স্বরুপ কুমার দাস, দামুড়হুদা ওদুদ শাহ কলেজের প্রভাষক মিল্টন কুমার সাহা দামুড়হুদা পুজা উদযাপন পরিষদের সভাপতি জগবন্ধু ধর, দর্শনা সার্বজনীন শ্রী মন্দিরের সভাপতি উত্তম রঞ্জন দেবনাথ, সাধারন সম্পাদক অনন্ত কুমার সান্তারা, সুধির কুমার সান্তারা, রতন কুমার, প্রলয় শীল,সাধন কুমার অধিকারী, দেবতোষ বিশ্¦াস প্রমূখ। হিন্দু সম্প্রদায়ের মানুষ ধর্মীয় ভাবগাম্ভিয্যের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন সুস্থ্যভাবে পালিত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মিল্টন কুমার সাহা। মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মানবতার ভগবান শ্রীকৃষ্ণর শুভ জন্ম জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। গতকাল সোমবার বিকালে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথের নেতৃত্বে এ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মহিলা কলেজ সড়কের হরিসভা মন্দির থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নায়েব বাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অভিজিৎ বোশ মানো, কালী মন্দিরে পুরোহিত তপন ব্যানার্জীসহ হিন্দু ধর্মালম্বিরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)