ইজারাবিহীন বৃহত্তম ডুগডুগি পশুহাটে গরু প্রতি ৮ শ টাকা খাজনা আদায়

আপলোড তারিখঃ 2023-06-19 ইং
ইজারাবিহীন বৃহত্তম ডুগডুগি পশুহাটে গরু প্রতি ৮ শ টাকা খাজনা আদায় ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের বৃহত্তম ডুগডুগি পশুহাটে দীর্ঘদিন ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ইজারাবিহীন খাজনা আদায় করে আসছে একটি চক্র। এতে নেই কারো মাথাব্যথা। তাহলে কি বড় বাবুরাও জড়িত? খাজনা রসিদে টাকা উল্লেখ না থাকায় বিভিন্ন স্থান থেকে আসা গরু ব্যবসায়ী ও সাধারণ গরু খামারীদের মাঝে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়েছে। এই চক্র ভাঙতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী, ব্যবসায়ী ও ক্রেতারা। হাটে বিভন্ন এলাকায় থেকে আগত গরু ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, ‘ঈদকে সামনে রেখে ডুগডুগি পশুহাটে গরু প্রতি ২ শ টাকা খাজনা বেশি নেওয়া হচ্ছে। অর্থাৎ গরু প্রতি নেওয়া হচ্ছে ৮ শ টাকা। আমরা বাইরের মানুষ যা চাইবে তাই দিতে হবে। কিছু করার নেই।’ মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ডুগডুগি পশুহাটের ইজারাদার সোহবার হোসেন খান বলেন, ‘ডুগডুগি পশুহাট সরকারিভাবে ইজারা নেওয়া হয়। পরে মামলাও করা হয়। এই পশুহাটটি এখনও মামলাধীন অবস্থায় আছে। ঈদের সামনে একটু বেশি খাজনা নেওয়া হচ্ছে। রসিদ বইতে টাকার উল্লেখ না থাকলে লিখে দিতে বলে দেব।’ এ বিষয়ে জানতে চাইলে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা বলেন, ‘খাজনা বেশি নিচ্ছে জানতাম না, আপনার কাছে শুনলাম। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)