আলমডাঙ্গায় ইউপি চেয়ারম্যান, সচিব ও মেম্বারদের মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

আপলোড তারিখঃ 2023-06-03 ইং
আলমডাঙ্গায় ইউপি চেয়ারম্যান, সচিব ও মেম্বারদের মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষে আলমডাঙ্গা উপজেলার ইউপি চেয়ারম্যান, সদস্য ও সচিবদের নিয়ে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত মডেল মসজিদের হলরুমে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূরের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রসাশক বলেন, স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিদের বিভিন্ন কর্মকাণ্ড সঠিকভাবে পালন করতে হবে। দেশ এখন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। সরকার অক্লান্ত পরিশ্রম করেছে দেশকে এগিয়ে নিতে। সরকারের সাথে তাল মিলিয়ে আপনাদেরকেও দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এসময় তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও মেম্বারদের সরকারের নির্দেশনা অনুযায়ী করণীয় নিয়ে দীর্ঘসময় আলোচনা করেন। আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদের উপস্থাপনায় এসময় উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবরা উপস্থিত ছিলেন। ৩, ৪ ও ৫ জুন তিন দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্যবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)