মাদ্রাসা ও এতিম খানার শিক্ষার্থীদের জন্য আম পাঠালেন দিলীপ কুমার আগরওয়ালা

আপলোড তারিখঃ 2023-05-28 ইং
মাদ্রাসা ও এতিম খানার শিক্ষার্থীদের জন্য আম পাঠালেন দিলীপ কুমার আগরওয়ালা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: আলমডাঙ্গা উপজেলার পাঁচ কমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এবং চুয়াডাঙ্গা সরকারি শিশু পরিবারের এতিম বালিকা শাখার শিক্ষার্থীদের জন্য মৌসুমি ফল (হিমসাগর আম) পাঠিয়েছেন দিলীপ কুমার আগরওয়ালা। গতকাল শনিবার দুপুরে স্ব-স্ব প্রতিষ্ঠানে গিয়ে তারাদেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালার পক্ষে মৌসুমি ফল পৌঁছে দেন ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু। আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের পাঁচ কমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর ছাত্রদের জন্য মৌসুমি ফল গ্রহণ করেন মাদ্রাসার সুপার ইন্না হুজুর, শিক্ষা সচিব মুস্তাফিজুর রহমান, শিক্ষক জাকারিয়া এবং নাফিউজ্জামান। এদিকে চুয়াডাঙ্গা সরকারি শিশু পরিবারের পক্ষে আম গ্রহণ করেন সহকারী শিক্ষক জোবাইদা খাতুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)