বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির আব্দুল হামিদের সাথে সিঙ্গাপুরে আলহাজ্ব সাহিদুজ্জামান টরিকের সৌজন্য সাক্ষাত

আপলোড তারিখঃ 2017-08-11 ইং
বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির আব্দুল হামিদের সাথে সিঙ্গাপুরে আলহাজ্ব সাহিদুজ্জামান টরিকের সৌজন্য সাক্ষাত ছবির ক্যাপশন:
`20813906_1828225617490615_447994702_n`নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুরে হোটেল মেরিনা মেনডারিনে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাত করলেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান সিঙ্গাপুরস্থ বাংলাদেশ সোসাইটির প্রধান উপদেষ্টা, সিঙ্গাপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ও এশিয়া মহাদেশের অন্যতম ব্যবসা প্রতিষ্ঠান সাহিদ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক। গতকাল সন্ধ্যায় সৌজন্য সাক্ষাতকালে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দীন ও বিশিষ্ট ব্যবসায়ী হাজি শাহাবুদ্দিনসহ বাংলাদেশের ও সিঙ্গাপুরের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। হোটেল মেরিনা মেনডারিনে দীর্ঘ মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক। উল্লেখ্য, চোখের চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সাতদিনের সফরে গত রবিবার সিঙ্গাপুর পৌছান রাষ্ট্রপতি অ্যাডভোকেট  আবদুল হামিদ। আজ ১২ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির। এদিকে, প্রেস সচিব জানান, সিঙ্গাপুরের ন্যাশনাল আই হসপিটালে চোখ ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করান আবদুল হামিদ। এছাড়া, এশিয়া মহাদেশের অন্যতম ব্যবসা প্রতিষ্ঠান সাহিদ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সাহিদুজ্জামান টরিকের সাথে স্পিকার হিসেবে দায়িত্ব পালনের সময় থেকে মহামান্য রাষ্ট্রপতির সুস্পর্ক রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)