যুক্তি দিয়ে কথা বললে অনেক কিছু পাওয়া সম্ভব - জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ

আপলোড তারিখঃ 2017-08-11 ইং
যুক্তি দিয়ে কথা বললে অনেক কিছু পাওয়া সম্ভব - জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক যুক্তি দিয়ে কথা বললে অনেক কিছু পাওয়া সম্ভব `Bitorkoনিজস্ব প্রতিবেদক: যুক্তি দিয়ে কথা বললে অনেক কিছু পাওয়া সম্ভব। আমরা ভালো কথা বলি- কিন্তু যুক্তি দিয়ে বলতে পারিনা। সুন্দর ভাবে যুক্তি দিয়ে কথা বলা একটা আর্ট, এটা সবার মাঝে থাকে না। অনুশীলনের মাধ্যমে তা অর্জন করতে হয়। মানুষকে যুক্তি দিয়ে বোঝানো তার সফলতার একটি অংশ। ‘যুক্তিতে ধ্বনিত হোক মুক্তির জয়ধ্বনি’ এই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা ডিবেটিং সোসাইটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতায় সংগঠনটির সভাপতি ফাহিম আশহাব রশিদ’র সভপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। তিনি বলেন বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ তথ্য খুব সহজেই সকলের সম্মুখে তুলে ধরা যায়। সেই সাথে এ ধরণের প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারী বিতার্কিকরা স্থানীয় ও জাতীয় পর্যায়ে নেতৃত্বশীল হয়ে উঠতে পারে। গতকাল শুক্রবার সকাল ৯টায় ভি.জে. সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে চুয়াডাঙ্গা ডিবেটিং সোসাইটির উদ্যোগে আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাফুজ হোসেন, ঝিনুক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদ হাসান বিশ্বাস, বাংলাদেশ টেলিকম প্লাস’র পরিচালক মাইনুল হোসেন রিপন। বাংলাদেশ টেলিকম প্লাস’র সহযোগিতায় বিতর্ক প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা জেলার ৫টি বিদ্যালয়ের মোট ১৪টি দল অংশগ্রহন করে। তর্কযোদ্ধাদের দিনব্যাপী টানটান উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতায় ভি.জে. সরকারি উচ্চ বিদ্যালয়ের নবপ্রভা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানারআপ হয় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অগ্নীবিণা দল। এদিন বিকাল ৫টায় সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন রেডচিলি ও ভি.আই.পি হোটেলের পরিচালক মাহফুজুর রহমান জোয়ার্দ্দার। এ ছাড়াও সাংবাদিক শাহ আলম সনি, বাংলাদেশ টেলিকম প্লাস’র পরিচালক মাইনুল হোসেন রিপন, ফ্যাশান সু’র পরিচালক রেদুওয়ান রহমান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হুসাইন জ্যাকি উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)