দামুড়হুদা সীমান্তে ১১ কেজি রুপার গহনা উদ্ধার

আপলোড তারিখঃ 2023-05-15 ইং
দামুড়হুদা সীমান্তে ১১ কেজি রুপার গহনা উদ্ধার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা সীমান্ত থেকে ১১ কেজি রুপার গহনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৬)। গতকাল রোববার বেলা দুইটার দিকে উপজেলার মুন্সিপুর থেকে এ রুপার গহনা উদ্ধার করা হয়। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি-৬ এর পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে রুপার একটি বড় চালান পাচার করা হবে। এমন তথ্যের ভিত্তিতে মুন্সিপুর বিওপির একটি টহল কমান্ডার নায়েক আব্দুর রহিমের নেতৃত্বে সীমান্ত পিলার কাছে মাঠের মধ্যে অবস্থান নেয়। বেলা দুইটার দিকে সীমান্তের শূন্য লাইন সংলগ্ন রাস্তা দিয়ে ঠাকুরপুরের দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে মোটরসাইকেলে যেতে দেখে টহল দল তাকে ধাওয়া করে। এসময় তিনি কৌশলে মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে টহল দল মোটরসাইকেলটি জব্দ করে একটি একটি পলিথিনের ব্যাগ থেকে ১০ কেজি ৯৯৪ গ্রাম (৯৪২.৫৬ ভরি) ভারতীয় তৈরি রুপার গহনা উদ্ধার করে। উদ্ধারকৃত রুপার গহনা ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা বলে জানায় বিজিবি। তিনি আরও জানান, এ ঘটনায় নায়েক আব্দুর রহিম বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি মামলা করেছেন। আর জব্দ রুপার গহনা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)