চুয়াডাঙ্গা বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান্নোয়ন কর্মসূচীর সমাপনীতে জেলা প্রশাসক : প্রশিক্ষন কাজে স্বাবলম্বি হতে হবে

আপলোড তারিখঃ 2017-08-10 ইং
চুয়াডাঙ্গা বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান্নোয়ন কর্মসূচীর সমাপনীতে জেলা প্রশাসক : প্রশিক্ষন কাজে স্বাবলম্বি হতে হবে ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: সরকারি উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া মানুষদের যে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এ সুযোগটা কাজে লাগাতে হবে। যথাযথ প্রশিক্ষণ কাজে লাগিয়ে স্বাবলম্বি হতে হবে। মনে রাখবেন, ‘টাকা থাকলে সকলে তাকে সম্মান করবে।’ দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় ৫০ দিনব্যাপী প্রশিক্ষণের ‘সমাপনী ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। তিনি আরো বলেন, ‘সরকারি চাকরী পেতে ঘুষ লাগেনা। আপনার ধারণা বদলান, নিয়ম বদলে যাবে। ঘুষ দিয়ে নিজের অযোগ্যতা অন্যের উপর চাপাবেন না।’ ‘স্বপ্ন দেখুন আগামীর, যে স্বপ্ন আপনাকে ঘুমাতে দেয়না।’ জেলা সমাজ সেবা উপপরিচালক এস. এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য ও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা জেলা দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন কমিটির সদস্য মাহাবুল ইসলাম সেলিম। চুয়াডাঙ্গা জেলা সমাজ সেবা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে ৫০দিনব্যাপী বিভিন্ন বিষয় ভিত্তিক প্রশিক্ষণে অংশ গ্রহণকারী প্রত্যেক প্রশিক্ষণার্থীর হাতে ২৫ হাজার টাকার অনুদান চেক ও সনদ প্রদান করা হয়। এ কর্মসূচীর আওতায় ৫০জনের হাতে সর্বমোট ১২ লক্ষ ৫০হাজার টাকার অনুদান সহায়তা ও সনদপত্র তুলে দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)