আলমডাঙ্গার বেলগাছিতে থানা পুলিশের সন্ত্রাস বিরোধী অভিযান : ওয়ান স্যুটারগানসহ বোমা কালাম আটক

আপলোড তারিখঃ 2017-08-10 ইং
আলমডাঙ্গার বেলগাছিতে থানা পুলিশের সন্ত্রাস বিরোধী অভিযান : ওয়ান স্যুটারগানসহ বোমা কালাম আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বেলগাছি গ্রামে অভিযান চালিয়ে আবুল কালাম ওরফে বোমা কালামকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে পুলিশের একটি দল তাকে আটক করে। আটকের পর তার বাড়ি থেকে একটি ওয়ান স্যুটারগান পিস্তল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সে একাধিক মামলার আসামী। জানা গেছে, আলমডাঙ্গার বেলগাছি গ্রামের সাহেব আলীর ছেলে আবুল কালাম ওরফে বোমা কালাম এলাকায় দীর্ঘ বছর ধরে সন্ত্রাসী কর্মকান্ডসহ নানা অপকর্মের সাথে জড়িত ছিল। গত কয়েকমাস আগে সে ডাকাতি, চাঁদাবাজী, মাদকদ্রব্যসহ কয়েকটি মামলায় গ্রেফতার হয়ে জেলে গেলেও পরে জামিনে মুক্তি পেয়ে বাড়ি আসে। পুলিশ জানিয়েছে, কালাম জামিনে এসে এলাকায় নানা অপরাধমূলক কর্মকান্ড শুরু করে বলে পুলিশের কাছে তথ্য আসে। তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ৮টার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেনের নির্দেশে থানার এসআই জিয়াউর রহমান, এসআই টিপু সুলতান, এসআই গিয়াস, এসআই একরাম, এসআই সাইদুর, এএসআই হুমায়নসহ একদল পুলিশ বেলগাছি গ্রামে গিয়ে কালামের বাড়ি ঘিরে ফেলে। এসময় কালামকে আটক করে তার ঘর তল্লাশি চালিয়ে খাটের বিছানার নীচ থেকে একটি ওয়ান স্যুটারগান উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, কালামের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজী, বোমাবাজী, অপহরণ,ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে। আটক কালামের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)