জীবননগরে খাট থেকে পড়ে শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2023-05-06 ইং
জীবননগরে খাট থেকে পড়ে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, উথলী: চুয়াডাঙ্গার জীবননগরে খাট থেকে পড়ে ৪ মাস বয়সী শিশু সোলাইমান মন্ডলের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার উথলী গ্রামের ঘোড়ামারা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। সোলাইমান একই গ্রামের সাইফুল ইসলামের একমাত্র ছেলে। স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল দুপুরে সোলাইমান তার দাদা ফজলুর হকের সঙ্গে খাটের পর ঘুমাচ্ছিল। বেলা ৩টার দিকে সোলাইমান খাটের ওপর থেকে মেঝেতে পড়ে যায়। এতে সে মাথায় গুরুতর আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে তার অবস্থার অবনতি হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। চুয়াডাঙ্গায় নেওয়ার পথে বিকেল ৪টায় তার মৃত্যু হয়। এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষে থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)